Friday, 11 October 2019

চট্রগ্রাম নগরের চান্দগাঁও-বন্দর থানার ওসিসহ ৭ পরির্দশককে বদলি


আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানা চান্দগাঁও ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিবি ও সিটি এসবির আরও পাঁচ পরিদর্শককে বদলি করে সিআইডি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেঞ্জে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তরের এই আদেশ হয়।
প্রত্যাহার হওয়া পরিদর্শকরা হলেন চান্দগাঁও থানার ওসি আবুল কালাম আজাদকে চট্টগ্রাম রেঞ্জে, বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তীকে সিলেট রেঞ্জে বদলি করা হয়।
একই আদেশে ডিবির পরিদর্শক আতিক আহমেদ চৌধুরীকে সিআইডি ঢাকাতে, সিটি এসবির ফজলুল করিম সেলিমকে সিলেট রেঞ্জে, সাইফুল আলম চৌধুরী, মর্জিনা আকতার মজু ও আসাদ করিম চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: