Friday, 11 October 2019

চট্রগ্রাম শাহ আমানতে বিদেশি সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার, আটক ২



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্রগ্রাম নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২শ ৯৫ কার্টন বিদেশি সিগারেট ও একটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। আজ শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জি ৯-৫২১ এয়ার এরাবিয়ার ফ্লাইটে তারা চট্টগ্রাম আসেন।
বিষয়টি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা একজন যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। একই সাথে থাকা অপর যাত্রীর দেহ তল্লাশি করে প্রায় ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার মূল্যের একটি স্বর্ণের বার পাওয়া যায়।
এ ঘটনায় কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান শাহ আমানত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওই কর্মকর্তা

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: