চট্রগ্রাম নগরীর সিআরবিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
নগরের সিআরবি এলাকায় রেলওয়ের জায়গা দলখ করে গড়ে ওঠা বস্তিতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে প্রায় দুই শতাধিক অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে এ অভিযান চালায় রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মোস্তফা এ অভিযানের নেতৃত্ব দেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, সিআরবির রেলওয়ের জায়গায় এই সব অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে প্রায় ৩০ একর জমি উদ্ধার করা হবে । আগামী ৯ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে।


0 coment rios: