Sunday, 13 October 2019

আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনে কোন আবর্জনা থাকবে নাঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি



কামাল হোসেন,রামু (কক্সবাজার)থেকে:

গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী, বাংলাদশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনে কোন আবর্জনা থাকবে না।অচিরেই দল থেকে ছাকুনি দিয়ে সকল আবর্জনা ফেল দেয়া হবে।কবল ত্যাগী নেতা কর্মীদের নেতৃত্বের মাধ্যমই দলক এগিয় নয়া হব।     আওয়ামীলীগ নেতৃত্বাধিন সরকারের উন্নয়ন-কর্মকান্ড তুল ধরে মন্ত্রী বলন,১০ বছর আগে যেখানে সাঁকো দিয়ে নদী পার হতে হতো, সেখানে এখন পাকা সেতু নির্মাণ করা হয়েছে। কক্সবাজার-রামুতে এমপি সাইমুম সরওয়ার কমলর নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামীতে এমপি কমলের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আওয়ামীলীগকে শক্তিশালী করতে হবে।
কক্সবাজারের রামুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর পরিবারবর্গ এবং রামু উপজেলায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখা কীর্তিমান ব্যক্তিদের ইছালে ছওয়াব/পারলোকিক শান্তি কামনায় আয়ােজিত মিলাদ মাহফিল ও বিশাল মেজবান উপলক্ষ্যে আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলন।
শনিবার (১২ অক্টাবর) দুপুরে রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত আলাচনা সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনর সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
রামু উপজলা পরিষদের সাবক চেয়ারম্যান ও উপজলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান প্রমূখ। পরে অতিথিবৃন্দ মেজবানে অংশ নেন। এত প্রায় ৫০ হাজার মানুষের খাবারের আয়াজন করা হয়।
 এছাড়া কক্সবাজার জেলার বিভিন্ন উপজলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদক মেজবানে সম্মানীত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: