Wednesday, 25 September 2019

ঈদগড়ে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার


ঈদগড় প্রতিনিধি: 


রামু উপজেলার ঈদগড়ে পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।আটককৃত আসামীর নাম আবুল হোসেন (৩৫)।সে ঈদগড় ধুমচ্ছাকাটা গ্রামের নুরুল ইসলামের পুত্র।
রামু থানার এ এস আই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশ আজ (২৫ সেপ্টম্বর -১৯) বিকাল ৪ টার সময় ধুমচ্ছাকাটা এলাকা থেকে তাকে আটক করে।এ এস আই মোরশেদ আলম জানান আটককৃত আসামীর বিরোব্দ নারী ও শিশু নির্যাতন আইনে ২ বছর সাজা ২০ হাজার টাকা অর্থ দন্ড ও অপর একটি নারী নির্যাতন মামলার ওয়ারেন্ট ইস্যু রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আটক আসামী থানা হেফাজতে আছে

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: