টেকনাফে পৌর কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকের বিরুদ্ধে স্মরণকালের বৃহত্তম মানববন্ধন
মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা, টেকনাফ।
টেকনাফে পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ আলম বাহাদুর ও সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের উদ্যোগে "ইয়াবা কারবারীরা দেশ ও জাতির শত্রু" এদেরকে সামাজিকভাবে বয়কট করুন প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেল ৩টায় পৌরসভা শাপলা চত্বরে মাদকের বিরুদ্ধে এক স্মরণকালের বৃহত্তম মানববন্ধন অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুুুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালাম। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলতান মাহমুদ, মহিলা আওয়ামীলীগ সভাপতি কোহিনূর আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরোয়ার আলম। এছাড়াও মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেছেন, উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, টেকনাফ রেন্ট-এ কার নোহা মাইক্রো মালিক সমবায় সমিতি, রেন্ট-এ কার চালক সমবায় সমিতির নের্তৃবৃন্দ, প্রত্যেক ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাধারণ সম্পাদকগণসহ টেকনাফে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা বলেন, টেকনাফকে ইয়াবা ও মাদকমুক্ত করে সোনার টেকনাফে পরিণত করতে ওসি প্রদীপ কুমার দাশের বিকল্প নেই।


0 coment rios: