Saturday, 21 September 2019

সাংবাদিকদের সহযোগিতা চট্টগ্রাম মহানগর বদলাতে চাইলেন সিটি মেয়র


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-


সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন বলেছেন, চট্টগ্রাম নগরীকে বিশ্ব মানের নগরীতে পরিণত করতে হলে সমাজের সকল শ্রেণী পেশার সাথে গণমাধ্যম কর্মীদেরকেও স্ব স্ব অবস্থান থেকে  ভূমিকা রাখতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা  নগর উন্নয়নে নেপথ্য শক্তি হিসেবে কাজ করে। তাই চট্টগ্রাম নগরীকে বদলাতে হলে সাংবাদিকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। গণমাধ্যম কর্মীদের সাথে আমার সখ্যতা চিরকালীন। আমি সাংবাদিকদের সাথে অতীতে ছিলাম, এখনো আছি আর ভবিষ্যতেও থাকব। সাংবাদিকদের প্রাপ্য সম্মান দিতে আমার কখনো কার্পণ্য ছিল না। (২১সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের সাথে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এক মত বিনিময়ে মিলিত হয়েছেন। মত বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি নাসিরুদ্দিন তোতা, অনিন্দ্য টিটো,মাসুদুল হকসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: