Friday, 27 September 2019

টেকনাফে অভিযোগ ছাড়া সুষ্ঠুভাবে চলছে ভোটার হালনাগাদের কাজ


মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা , টেকনাফ।

টেকনাফে ভোটার হালনাগাদের কাজ সুষ্ঠুভাবে চলতেছে বলে জানা গেছে। কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরান পল্লান পাড়ার দায়িত্বরত তথ্য সংগ্রহকারী মোঃ হামিম ও কে,কে পাড়ার দায়িত্বরত তথ্য সংগ্রহকারী শরিফ উদ্দিন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটারোপযোগী সকল ফর্ম দেখে সুন্দরভাবে ভোটার করছেন। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা নেই। পৌরসভা ১,২,৩ নং ওয়ার্ডের সুপারভাইজার ও হ্নীলার ৭,৮,৯ নং ওয়ার্ডের দায়িত্বরত সুপারভাইজার আনোয়ার হোসেন বলেন, তথ্য সংগ্রহকারীদের নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোটার সংগ্রহের কাজ সম্পন্ন করছি। এতে ভোটাররা সন্তুষ্ট। ভোটার এমাজউদ্দীন মোহাম্মদ মাসুদ বলেন, জীবনের প্রথমবার ভোটার হতে পেরে খুব ভাল লাগছে। টেকনাফ সদরের ইউপি সচিব সরওয়ার কামাল বলেন, ভোটার হতে যে কাগজপত্র দরকার সকল কাগজ আমরা যত দ্রুত সম্ভব সেবাগ্রহীতার হাতে পৌঁছে দিচ্ছি। এতে কোন যাত্রী হয়রানী হচ্ছেনা। উপজেলা নির্বাচন অফিসার মোঃ বেদারুল ইসলাম বলেন, কোথাও কোন বিশৃঙ্খলা নেই। সব জায়গায় তথ্য সংগ্রহকারীরা বাড়ী বাড়ী গিয়ে ভোটার কাজ শেষ করছেন। তবে লিখিত প্রমাণ সহকারে কোন ধরনের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: