Friday, 27 September 2019

ইসলামপুর নিহত টমটম চালক নুরুল হকের হত্যাকারীদের ফাঁসি চেয়ে মানববন্ধন


ইসলামপুর নিহত টমটম চালক নুরুল হকের হত্যাকারীদের ফাঁসি চেয়ে মানববন্ধন
এন এ মিন্টু
কক্সজার্নাল :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে নৃশংস ভাবে বন্দুকধারীদের হাতে নিহত ইসলামপুর নতুন অফিসের টমটম চালক নুরুল হক প্রকাশ নুরু’র হত্যাকারী এহেসান জোহানসহ অপরাপর খুনি চক্রের সদস্যদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামপুরের সর্বস্থরের জনগণ ও কয়েকটি সামাজিক সংগঠন। ২৬ সেপ্টেম্বর বিকাল ৫ টায় নতুন অফিস বাজার চত্বরে আয়োজিত এ বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফ কোম্পানী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজম খোকন, উপজেলা ছাত্রদল নেতা নুরুল হুদা, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ তামিম, জাতীয় শ্রমিকলীগ ইসলামপুর ইউনিয়ন শাখার সভাপতি আবদুল মান্নান সহ প্রমুখ উপস্তিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা দাদা ফরিদ, ইসলামপুরে বাসিন্দা এডভোকেট তারেকুল ইসলাম, এডভোকেট শাহাব উদ্দীন।

 ইসলামপুর ব্লাড ডোনার'স এন্ড জনকল্যান সোসাইটির এডমিন(সভাপতি) নুরুল আজিম মিন্টু, এডমিন দেলোয়ার হুসেন, এডমিন ফাহিম শাহারিয়া,সহ-এডমিন সালাহ উদ্দীন, আরিফ,সজ্জাদ আরো অনেকে, লীগ নেতা হারুন অর রশিদ, আবুল কালাম, জহিদু,তাফসির, শহিদু, চানি, মোশাররফ, জিকু, নুরুল হুদা, আরফাত, পারভেজ, রশিদ ও নিহত নুরুল হকের দুই ছেলেসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য লোকজন।উল্লেখ্য,গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে টমটম চালক নুরুল হককে রিজার্ভ ভাড়া করে ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়া এলাকায় এনে ব্যাটারী ছিনতাইয়ে ব্যর্থ হয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর গুলি করে নির্মম ভাবে খুন করে একই এলাকার জোহানের নেতৃত্বে আরো ৩ জন দুর্বৃত্ত। ঘটনার পরপরই প্রথম আসামি জোহানকে অস্ত্রসহ আটক করতে পারায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রকে অভিনন্দন জানান এবং পলাতক আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের প্রতি আহবান এবং খুনি চক্রের সকলের ফাঁসির দাবী জানান বক্তারা।।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: