Saturday, 7 September 2019

চট্টগ্রাম সীতাকুণ্ডে বর যাত্রীবাহী বাস খাদে, শিশু নিহত


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম সীতাকুণ্ডে বর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে মো. রায়হান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন।  শুক্রবার( ৬সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়ার শেয়ারীপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ভাটিয়ারী বিএসবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাসযোগে চট্টগ্রামে ফিরছিল বরযাত্রীরা। বার আউলিয়ার শেয়ারীপুল এলাকা অতিক্রমকালে বাসের সামনে থাকা একটি কাভার্ডভ্যানের চাকা হঠাৎ পাম্পচার হয়ে যায়। পিছনে থাকা দ্রুতগতির ওই বাসটি দ্রুত ব্রেক কষে থামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস, বারআউলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রায়হান নামে ওই শিশুটি মারা যায়।
নুরুল হক নামে ওই বাসের এক যাত্রী জানান, বাসের যাত্রীরা চট্টগ্রাম মহানগরীর ঈদগাঁ রঙ্গীপাড়া থেকে সীতাকুণ্ডে বটতল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাওসার আহমেদ বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশু ও ২০ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: