কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রত্যাশী আব্দুল বারেক বেপারী।
নিজস্ব প্রতিবেদক ঃ
আসন্ন অক্টোবর মাসের ৮ তারিখ কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগ এর সম্মেলন উপলক্ষে কাওরাইদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সভাপতি ও সাধারন সম্পাদক নিয়ে আলোচনা ও পর্যালোচনা। প্রত্যেকে জনসাধারণের মাজে বিরাজমান কে হবে সভাপতি কে হবে সাধারন সম্পাদক। এরই ধারাবাহিতায় কাওরাইদ ইউনিয়নের ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য আব্দুল বারেক বেপারী সভাপতি প্রার্থী হিসেবে জনসাধারণের নিকট দোয়া ও সমর্থন চাচ্ছেন। উল্লেখ্য তিনি গাজীপুর জেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারন সম্পাদক গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ভাই এর আস্থাভাজন কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগ এর সু পরিচিত মুখ সততার প্রতীক একজন সাদা মনের মানুষ । আব্দুল বারেক বেপারীর ছেলে মোঃ কবির বেপারী বলেন আমার বাবা একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি তিনি সর্বদা জনগনের কথা ভাবেন তার সম্মান স্বরূপ তিনি ৪ বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।এখন কাওরাইদের জনগনের আস্থার প্রতিক হিসেবে কাওরাইদ আওয়ামীলীগের সভাপতি প্রার্থী আমার বাবা জনাব আব্দুল বারেক বেপারীর জন্য দোয়া ও সমর্থন চায়।সভাপতি প্রার্থী মোঃ আব্দুল বারেক বেপারী বলেন আমাকে জনগণ চারবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করেছে এবার কাওরাইদ ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।তিনি আরও বলেন আমাকে যদি কাওরাইদ ইউনিয়নের সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাহলে কাওরাইদ ইউনিয়নের জনগণের পাশে থেকে কাওরাইদকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।


0 coment rios: