কফিল উদ্দিন রামু ঃ
কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সহযোগিতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রামু সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত। বৃক্ষরোপন কর্মসুচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল হক।
উক্ত বৃক্ষরোপন কর্মসুচির সভাপতিত্ব করেন রামু সরকারী কলেজ ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন রিয়াদ।
তাছাড়া বৃক্ষ রোপন কর্মসুচিতে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আশেক মোহাম্মদ রায়হান, রায়হান উদ্দিন রানা, আনোয়ার হোসেন বাদশা,ফয়সাল বিন আশিক,আসিফুল করিম,জুবাইর আহমেদ,নূর আফতাব মাসুদ,বোরহান উদ্দিন,শাহারিয়ার,জিদাত আলফোয়াদ,নাবিল,বাবু,নাছির,রিহান,সাইফুল,তানভির, খালেক,দিদার,মানিক,সাইফুল,তৃপ্ত সহ কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
রামু সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল হক বলেনঃ পরিবেশ রক্ষার্থে কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচীকে স্বাগত জানান তিনি। তাছাড়া কলেজ ছাত্রলীগের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বিভিন্ন ইতিবাচক কর্মসূচী পালনের মাধ্যমে কলেজ ছাত্রলীগকে সুসংগঠিত থাকার নির্দেশ ও দেন তিনি।তাছাড়া নবগঠিত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদককে ফুলেল শুভেচছা জানান।
ছাত্রনেতা এনামুল হোসাইন রিয়াদ বলেন,কেন্দ্রীয় ছাত্র লীগের নব দায়িত্ব প্রাপ্ত সভাপতি সম্পাদককে স্বাগত জানিয়ে আমাদের এই বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন।
তাদের এ আয়োজনকে স্বাগত জানিয়ে রামু সরকারি কলেজ এর সকল ছাত্র-ছাত্রী সহ কলেজ এর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।



0 coment rios: