নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও।
পোকখালীতে এক ব্যক্তি রুপিত ১১০ কড়া জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর ক্ষতি হয়েছে প্রায় ১১ হাজার টাকার উপরে। সংঘটিত ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ঈদগাঁও তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রাপ্ত অভিযোগে প্রকাশ পোকখালী ইউনিয়নের দক্ষিণ এলাকার আমীর সুলতানের পুত্র মোহাম্মদ বেলাল উদ্দিন চৌফলদন্ডী মৌজার তার মালিকানাধীন ১১০ কড়া জমিতে ধানের চারা রোপন করেন। কিন্তু একই এলাকার এক যুবক তার লোকজন দিয়ে দুদফায় উক্ত ধানের চারা উপড়ে ফেলে নষ্ট করে দেয়। এতে তার আনুমানিক ১১ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন বেলাল। তার অভিযোগ, এ ঘটনার প্রতিবাদ করলে যুবকটি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এমতাবস্থায় ওই যুবকের অত্যাচার থেকে পরিত্রাণ পেতে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছে বলে জানান। অভিযুক্ত রুবেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২ বছর আগে তিনি বেলালকে সাড়ে ৬ লক্ষ টাকা দিয়ে ১২ কানি জমি বন্ধক নেন। বেলাল বিভিন্ন দফে তাকে চার লক্ষ বিশ হাজার টাকা পরিশোধ করলে তিনি সাড়ে নয় কানি জমি তাকে দিয়ে দেন। অবশিষ্ট ১ লক্ষ ৩০ হাজার টাকা তিনি এখনও বেলালের কাছে পাওনা রয়েছেন বলে দাবি তার। বেলাল তার লোকজন দিয়ে উক্ত জমির ধান নষ্ট করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে উল্টো অভিযোগ করেন রুবেল। সংঘটিত ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি সালিশ চলছে।


0 coment rios: