Saturday, 7 September 2019

চট্টগ্রাম হালিশহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক আটক



আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীর হালিশহরের শাপলা আবাসিকে দুপুর ১২টায় অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির নাম মো. ওয়াসিম ওসমান (৩৪)। আটকের পর তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, মো. ওয়াসিম ওসমান নিজেকে ডা. সৈয়দ ওসমান গণি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগীদের চিকিৎসা করে আসছিলেন।
আশরাফুল আলম আরো জানান, অভিযানের শুরুতেই তিনি তার নিকট চিকিৎসক পেশার সনদ নেই মর্মে স্বীকার করেন এবং নামের পূর্বে ডা. ব্যবহার করা অন্যায় মর্মে উল্লেখ করেন। তবে স্বাস্থ্য বিষয়ে ডিপ্লোমা করেছেন বলে দাবি করেন। পরে আদালত তার নিকট ডিপ্লোমা সার্টিফিকেট দেখতে চাইলে তিনি সনদ দেখাতে ব্যর্থ হন। পরিবর্তীতে বুঝা যায় যে তিনি আসলে ডিপ্লোমা কোর্সও করেননি।
উপস্থিত স্থানীয়রা জানান, ওই ভুয়া ডাক্তার চিকিৎসার বিনিময়ে ৩০০/- ভিজিট গ্রহন করেন। তিনি এক ধরনের মেশিন ব্যবহার করে থাকেন যা সকল ধরনের রোগ নির্ণয় করতে পারে এবং সেই মোতাবেক তিনি ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। অভিযানকালে দুই ধরনের প্যাড জব্দ করা হয়, যেখানে একটিতে নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ এবং অপরটিতে মেডিসিন অভিজ্ঞ হিসেবে নিজের পরিচয় দেয়া আছে। আদালত পরিচালনাকালে আরো দেখা যায় ৬/৭ জন রোগী সিরিয়াল নিয়ে বসে আছে এই ভুয়া চিকিৎসকের সাক্ষাতের অপেক্ষায়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনার সময় সিভিল সার্জন, চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে ডা. মাসুদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: