Monday, 2 September 2019

ঈদগাঁওর দরগাহ সড়কের বেহাল দশা: দূর্ভোগ দশ হাজার মানুষ


নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও।
সদরের ঈদগাঁওর দরগাহপাড়া সড়কের যাতায়াতের সড়কটি সংস্কারের অভাবে দুর্ভোগ পড়েছে প্রায় দশ হাজার রোকজন।
প্রতিনিয়ত সাধারন মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অসংখ্য শিক্ষার্থী,শ্রমিকসহ নানা শ্রেণী পেশার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে এ সড়ক দিয়ে। এমনকি সড়কের উপর চারা রোপন করে মৌন প্রতিবাদ জানান পথচারীরা। এটি ছাড়া তিন গ্রামবাসীর যাতায়াতের আর কোন বিকল্প পথ নেই। দীর্ঘকাল ধরে ভাদীতলা যাতাযাতের সড়কটি অযন্তে অবহেলায় পড়ে রয়েছে। দেখার যেন কেউ নেই। লোকজন সড়কের পাশ্বর্বতী মসজিদে নামাজ পড়তে আসা যাওয়াকালে চরম অবস্থায় পড়তে দেখা যায়। সড়কের দুই পাশের ব্যবসায়ীরা সড়কের কদমাক্ত আর পঁচা পানি নিয়ে বেকায় দায় পড়েছেন আবার সড়ক দিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে বৃহৎ এলাকার লোকজন আসছে নিদারুন কষ্টের মধ্য দিয়ে। চলাচলের সড়কটি দ্রুত সংস্কার করার দাবী এলাকাবাসীর। নিরাপদ যাতা য়াতের সু ব্যবস্থা করার প্রতি সাংসদ সাইমুম সরওয়ার কমলের নিকট জোরদাবী জানান অনেকে। ওর্য়াড় আ,লীগ সভাপতি মনজুর আলম জানিয়েছেন, দীর্ঘ এক বছর যাবত ধরে সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। যাতাযাতে নিদারুন কষ্ট পাচ্ছে নারী পুরুষ। যানবাহন চলাচলতো দূরের কথা,পায়ে হেঁটে যাওয়া মুসকিল হয়ে পড়ছে। মেম্বার জিয়াউল হকের মু্ঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও সম্ভব হয়নি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: