Wednesday, 4 September 2019

চট্টগ্রাম পটিয়ায় ইয়াবাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম পটিয়ার আমজুর হাট এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-খ ১৩-২১৮৪) জব্দ করা হয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় তাদের আটক করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- ফরিদপুর সদর থানার গোয়াল চামট গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে মো. নাছিবুর রহমান নাছিব (৪২) ও পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার মো. আলমগীরের ছেলে মো. রাশেদ (২৭)।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৪ লাখ টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানায় র‌্যাব।
র‌্যাব-৭ চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার আমজুর হাট এলাকায় গাড়ি তল্লাশি করে ল্যাপটপ, সাউন্ডবক্স এবং ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৬০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-খ ১৩-২১৮৪) জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: