Sunday, 9 February 2020

কুতুবদিয়া অভিভাবক হীন হয়ে পডায় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন মিজান



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কুতুবদিয়া অভিভাবক হীনতায় ভোগার কারণে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন কুতুবদিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন
পর্যটন নগরী কক্সবাজার জেলায় অবস্হিত উপজেলা কুতুবদিয়া নামের দ্বীপটি  অভিভাবক হীনতায় ভূগছে বলে আমি মনে করি। ৯০ দশকে ৬৫ বর্গকিলোমিটারের কুতুবদিয়া ভাঙতে ভাঙতে এখন ঠেকেছে ২৬ বর্গকিলোমিটারে। জলবায়ু পরিবর্তনের কারণে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে এখানকার মানুষ যে কতবার বসতি বদলেছে তার হিসাব নেই। বাস্তুভিটাসহ বেঁচে থাকার সব অবলম্বন হারিয়ে দিশেহারা মানুষ হয়ে যায় জলবায়ু উদ্বাস্তু, খোঁজে নতুন আশ্রয়। আর সেখানেও উচ্ছেদসহ নানা বিড়ম্বনা পিছু ছাড়ে না আমাদের। বর্তমান ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি করতে কুতুবদিয়া মানুষের জীবন রক্ষার্থে এগিয়ে আসতে হবে মাননীয় প্রধানমন্ত্রী।
১৯৭১ সালে যেমন বাংলাদেশের মানুষ অসহায় হয়ে ভারতে চলে গেছিল, ঠিক তেমনি প্রতিনিয়তে কুতুবদিয়া মানুষ  জোয়ারের পানির কারণে উচ্চ দালান ঘরে চলে যেতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমরা কি আপনার সেই ডিজিটাল বাংলাদেশের ছুয়া পাবনা????

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: