চট্টগ্রাম পাহাড়তলিতে রামদাসহ ডাকাত ফরিদের সহযোগী গ্রেপ্তার।
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজার থেকে ছুরি ও রামদাসহ মুন্না (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুন্না ডাকাত সর্দার ফরিদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার উপ পরিদর্শক হারুনুর রশিদ বলেন, রামদা ও ছুরিসহ মুন্না নামে এক যুবককে ধরে বেঁধে রাখে স্থানীয়রা। পরে খবর পেয়ে আমরা গিয়ে তাকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্যমতে আমরা চুরি হওয়া একটি গরুও উদ্ধার করি।
মুন্নার বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


0 coment rios: