Wednesday, 14 August 2019

বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-


বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ৮ নম্বর ওয়ার্ড লামারপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত হয়েছে ৩ বসতঘর।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা এ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নগদ টাকাসহ ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
স্থানীয় ইউনুছ আজম খোকন জানান, নতুন গ্যাসভর্তি সিলিন্ডার বাজার থেকে কিনে আনার পর সংযোগ দিতেই বিস্ফোরণ ঘটে। এ সময় ইছহাকের স্ত্রী ও মো. খোকন আহত হন। তৎক্ষণাৎ আগুন ছড়িয়ে পড়ে মো. ইছহাক মিয়া, মো. খোকন ও রেজাউল করিম রাজুর বসতঘরে। এতে প্রথম জনের ঘর ভস্মীভূত হলেও অন্য দুজনের ঘরের কিছু অংশ রক্ষা করা সম্ভব হয়। আগুনে ইছহাকের নগদ ৪৫ হাজার টাকা পুঁড়ে ছাই হয়।
অগ্নিকান্ডের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: