আব্দুল
করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
ঈদের ছুটিতে দীর্ঘ ভ্রমণ কষ্ট সয়ে সবাই আপনজনের সাথে মিলিত হওয়ার জন্য বাড়ি ছুটে যান। কিন্তু কিছু পেশার মানুষ ঈদেও থাকেন দায়িত্বরত। নগরীর আইনশৃঙ্খলা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, জরুরি সেবায় নিয়োজিতরা কর্মস্থলেই ব্যস্ত সময় কাটান। এ সময় তারা ফোনে, ভিডিও কলে পরিবার ও বন্ধুবান্ধবের সাথে কথা বলে সন্তুষ্ট থাকেন।
ঈদ উপলক্ষে ১৭ আগস্ট পর্যন্ত সরকারি ছুটি থাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে নগরীতে পাঁচ হাজার পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া ঈদের জামাতের স্থানে নিয়োজিত ছিল চার স্তরের নিরাপত্তা।
সিএমপি সূত্রে জানা যায়, পুরো সময় জুড়ে পুলিশ মাঠে ছিল। রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ ঘাটে দায়িত্ব পালন করছে। ৪৩টি চেকপোস্টে সন্দেহভাজন লোকজন ও যানবাহনে তল্লাশি চলছে। ঈদের ছুটিতে বাসা-বাড়ি ও অফিসে চুরি, ডাকাতিসহ নানা অপরাধ সংঘটনের আশঙ্কায় অতন্দ্র রয়েছেন তারা।
নগরের ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত পুলিশের পাশাপাশি টহল পুলিশের কার্যক্রমও জোরদার হয়েছে।
Tuesday, 13 August 2019
Author: coxjournal
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: