চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরলেন ২৬৫ হজযাত্রী
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফিরেছেন ২৬৫ জন হজযাত্রী।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) বেলা পৌনে একটার দিকে হজযাত্রীদের বহনকারী প্লেনটি অবতরণ করে। এরপর বাকি হজযাত্রীদের নিয়ে বেলা পৌনে দুইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে।
বিমানবন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে এবার হজে গেছেন ১০ হাজার ৭২ জন। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। ধর্ম মন্তণালয় অনুমোদিত ৫৯৮টি হজ এজেন্সি মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ও সৌদিয়া এয়ারলাইন্স এসব হজযাএী বহন করে। ধর্ম মন্তণালয় জানিয়েছে এবছর হজ করতে গিয়ে ১৪আগস্ট পর্যন্ত মারা গেছেন ৭২ জন হজযাএী।এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫জন।মদিনায় ৬জন,জেদ্দায় একজন।মারা যাওয়া হজযাএীদের পুরুষ ছিলেন ৬৩জন,নারী ৯জন।গত ৪জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়।


0 coment rios: