ডেংগু অাক্রান্ত রোগিদের শয্যাপাশে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জুয়েল
বিশেষ প্রতিনিধি।
কক্সবাজার জেলার সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান কক্সবাজার সদর হাসপাতাল ও ফুয়াদ অাল খতীব হাসপাতাল পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল।
রোববার ১৮ অাগস্ট ২০১৯ রাতে পরিদর্শনকালে তিনি ডেংগু অাক্রান্ত হয়ে ভর্তিকৃত রোগিদের শয্যাপাশে যান। তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তাছাড়া চেয়ারম্যান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। চিকিৎসকদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কক্সবাজার শুটকি উৎপাদনকারী ব্যবসায়ি সমবায় সমিতির অাহবায়ক জয়নাল অাবেদীন।


0 coment rios: