নগরীর খুলশি থানায় শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কাজ
আব্দুল করিম চট্টগ্রাম জেলা
প্রতিনিধিঃ-
চট্টগ্রাম নগরীর খুলশি থানার ১৩নং ওয়ার্ড় এলাকায় শুরু হচ্ছে নতুন ভোটার তালিকা হালনাগাদের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ। আগামীকাল ২১ আগস্ট শুরু হচ্ছে ১৩নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় শুরু হবে তথ্য সংগ্রহের কাজ, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, হালনাগাদে ভোটারযোগ্য নাগরিকদের তথ্যের পাশাপাশি তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য মৃত ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করা হবে। ভোটার স্থানান্তরের আবেদনও নেওয়া হবে।
এ ব্যাপারে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন বলেন ভোটার তালিকা হালনাগাদের সময় একই সঙ্গে ১৫ বছর বয়সী নাগরিকদের তথ্যও সংগ্রহ করা হবে। তবে ভোটার তালিকায় ১৫ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের তালিকা প্রকাশ করা হবে না। তাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে তখন তারা ভোটার হয়ে যাবেন।
চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তারা ২০২০ সালের নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এ ছাড়া ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ২০০৪ সালের ১ জানুয়ারির মধ্যে যাদের জন্ম তাদের তথ্যও সংগ্রহ করা হবে।


0 coment rios: