Thursday, 29 August 2019

ক্ষমতা হারানোর ভয়ে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না সরকার


জার্নাল ডেস্ক: বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসী, এদেশের জণগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের ৫৬৮তম দিন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ মিডনাইট সরকারের প্রতিহিংসার কারাগারে তার শারীরিক অসুস্থতার ক্রমাগত অবনতি হলেও ক্ষমতা হারানোর ভয়ে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। এ সরকার মানবতাবোধশুন্য এবং বেআইনি কাজে এতো অভ্যস্ত হয়ে পড়েছে যে, তারা বেগম খালেদা জিয়ার বিপদজনক অসুস্থতাও ভ্রুক্ষেপ করছে না। সরকারের অমানবিক ও নিষ্ঠুর আচরণ প্রমান করে দেশনেত্রীর প্রাণনাশ করতে এক গভীর ষড়যন্ত্রে মেতেছে তারা।
বৃহস্পতিবার, আগস্ট ২৯, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আইন আদালতকে কব্জা করে দেশনেত্রীর জামিনে বাধা দেয়া হচ্ছে। জুলুমবাজ মিডনাইট দখলদারদের বলব- দেশনেত্রীকে মুক্তি দিন এখনি! আপনাদের দুর্দিন আসতেও বেশী সময় লাগবে না। সময় সব সময় একরকম থাকে না। বাতাস সব সময় একদিক দিয়ে প্রবাহিত হয়না। প্রতিহিংসা আর দাম্ভিকতার পতন শ্বাশ্বত ও অনিবার্য।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: