Thursday, 29 August 2019

ঈদগাঁও – ঈদগড় সড়কে সিএনজি উল্টে আহত ৫


নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও।।
ঈদগড়-ঈদগাঁও সড়কে সিএনজি টেক্সী দূর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৫জন যাত্রী আহত হয়েছে। জানা যায়, ২৯ আগষ্ট সকাল সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে যাত্রী নিয়ে ঈদগাঁও যাওয়ার সময় বদরমোকাম নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর একটি সিএনজি উল্টে যায়। এতে মহিলা এবং শিশুসহ ৫জন যাত্রী আহত হয়। তবে আহতদের বিস্তারিত তথ্যাবলী পাওয়া যায়নি। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসা সেবার প্রেরন করেন। উল্লেখ্য, অপ্রাপ্ত বয়স্ক চালকরা এসব যানবাহন চালানোর কারণে প্রায় সময় দূর্ঘটনা সংঘটিত হয়। বিষয়টি নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন স্থানীয়রা যাত্রীরা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: