Monday, 12 August 2019

এবারে মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে ঐতিহ্যবাহি মেজবান জাতীয় শোক দিবসে


আব্দুল করিম, চট্টগ্রাম।

ইতিহাসের কিংবদন্তী অনেক বীরের জন্ম এই চট্টগ্রামে। যাঁদের বীরত্বগাঁথা অমর কৃতিত্ব ইতিহাসের পাতায় ঠাঁই হয়েছে। তেমনি একটি জীবন একটি ইতিহাস ও সেই ইতিহাসের স্তম্ভের নাম আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী।
যিনি তাঁর জীবনের ৭৪ বছরের সংগ্রাম মুখর পথচলায় ছিলেন চট্টগ্রাম নগরীর নগর পিতা ও বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম মহানগর সভাপতির দায়িত্বে। এ রাজনৈতিক নেতার জীবন ছিল নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতায় ভরপুর। সব বাধাকে জয় করে যিনি হয়েছিলেন জনমানুষের নন্দিত নেতা। পেয়েছেন চট্টল বীরের খেতাব।
এছাড়াও তাঁর তত্ত্বাবধানে আজ থেকে বিগত ২৬ বৎসর আগে টুঙ্গিপাড়ায় আয়োজন করেছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। যা আজ জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। বিগত ২৬ বছর ধরে জাতীয় শোক দিবসে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন হতো চট্টগ্রাম আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে। মাথায় হুলিয়া নিয়ে আত্মগোপনে থাকা অবস্থায়ও ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সাধ্যমতো সাধারণ মানুষের জন্য আপ্যায়নের আয়োজন করতেন প্রয়াত এ নেতা।বর্ষিয়ান এই রাজনীতিকের জীবনাবসান ঘটেছে। আজ তিনি নেই। তাতে কি হয়েছে?প্রয়াত পিতার ইতিহাস ঐতিহ্যেগুলি পূর্বের  ন্যায় অব্যাহত রাখতে হাল ধরেছেন ছেলে। প্রয়াত পিতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পপরিচালিত সকল সামাজিক কর্মকান্ডগুলোর দায়িত্ব নিয়েছেন সাবেক মেয়রপুএ,আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক ও শিক্ষা উপমন্তী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে  নওফেলের নেতৃত্বে এবারও ১৫ আগস্ট শোক দিবসে চট্টগ্রাম ঐতিহ্যবাহি মেজবান অনুস্ঠিত হবে।মেজবান খাওয়ানো হবে ৪০ হাজারেরও বেশি মানুষ।ইতোমধ্যে ডেকোরেশনের লোকজন প্যান্ডেল তৈরির কাজ শেষ করেছে।চলছে শেষ পর্যায়ের কাজ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: