কাল বৈশাখীঝড় উপেক্ষা করেও অসহায় পরিবার খুজে খুজে ত্রান বিতরন ইউএনও প্রণয় চাকমার
কফিল উদ্দিন, রামু প্রতিনিধি :
কক্সবাজারে নিকট তম উপজেলা রামু,আর এই রামুতে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় উপেক্ষা করে করোনা সংকটে কর্মহীন অসহায় পরিবারকে খুঁজে খুঁজে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। রামুর ইউএনও সদর ইউনিয়ন ফতেখাঁরকুলের চেয়ারম্যান ফরিদুল আলমকে সাথে নিয়ে হতদরিদ্র পরিবারকে ত্রাণ পৌঁছে দেন।
করোনা পরিস্থিতিতে কর্মহীন ও হতদরিদ্র পরিবারকে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানসহ ত্রাণ বিতরণ করেছেন ৪ এপ্রিল শনিবার সারাদিন।
রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানান, প্রতিটি ওয়ার্ডে গরিব অসহায়দের তালিকা করা হয়েছে। করোনা ভাইরাসের পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইনে থাকা অসহায় পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, চার শতাধিক পরিবারকে দশ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউএনওর নিজস্ব তহবিল দিয়ে মাঝে মধ্যে অসহায় পরিবারকে খাওয়ার তেলও দেয়া হয়।
এসময় ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, রামু রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গােপাল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপ-সহকারি প্রকৌশলী আলাউদ্দিন খান, রামু থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আরিফ,সাংবাদিক সহ স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক,সাংব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও প্রণয় চাকমা জানান, রামুর ১১টি ইউনিয়নের মানুষ করোনা ভাইরাস নিয়ে আতংকিত হয়ে পড়েছেন। এদের মধ্যে রিক্সাচালক, শ্রমিক, খেটে খাওয়া মানুষদের খাদ্য সংকটময় মুহুর্তে আমাদের সরকারের পাশাপাশি সবাইকে সাহায্যে এগিয়ে আসতে হবে।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসমাগম সচেতনামূলক অভিযানসহ দরিদ্র ভিক্ষুক, দিনমজুর, গরীব চা বিক্রেতা, নির্মাণ শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, জনসাধারণকে সাহায্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও রামু চৌমুহনীসহ বিভিন্ন হাটবাজারে সচেতনতামূলক মাইকিং করা হয়।


0 coment rios: