Wednesday, 1 April 2020

শতাধিক অসহায়ের ঘরে খাবার পৌঁছালো ছাত্রলীগ নেতা ওয়াসিফ কবির


সংবাদ বিজ্ঞপ্তি
সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রুপ ধারন করেছে। বাংলাদেশে ও ইতিমধ্যে এই ভাইরাসের প্রভাব দেখা মিলছে।।করোনা ভাইরাস সংক্রমন রোধে সারা দেশ যখন লকডাউন তখন কর্মহীন হয়ে ঘরে থাকা সমাজের খেটে খাওয়া ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগের উপগনযোগাযোগ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রনেতা ওয়াসিফ কবির।
মঙ্গলবার চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, রসুন, সেবলন, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট হতদরিদ্র পরিবারের হাতে নিজেই তুলে দেন এই ছাত্রনেতা।

এর আগেও ওয়াসিফ কবিরের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজারের অসহায় দরিদ্র মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক,হ্যান্ডগ্লাভস ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
ছাত্রনেতা ওয়াসিফ কবির বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের নির্দেশে সারা বাংলাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তার ধারাবাহিকতায় আমিও চেষ্টা করছি। করোনা ভাইরাসের এই সংকট শেষ না হওয়া পর্যন্ত যেন সমাজের দরিদ্র কর্মহীন মানুষের মাঝে সাহায্যে চেষ্টা চালিয়ে যাব।
সূত্র সিবিএন  

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: