করোনা ভাইরাসে ছিন্নমূলের মানুষের রাতের খাবার তুলে দিচ্ছে কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটি
নিজস্ব প্রতিবেদকঃঃ
করোনা মহামারিতে দেশজুড়ে যখন স্থবির পরিবেশ চলছে অার কেটে খাওয়া সাধারণ মানুষের অায় রোজগার সেখানে সাময়িক বন্ধ! তেমনিভাবে পথচারী পাগল এতিম বাচ্চাদের নেই কোন বিকল্প পাথেয় যেটা দিয়ে নুন্যতম নিজের মুখে খাবার যোগান দিবে! ফলে তাদের দুশ্চিন্তার কোন অন্ত নেই!
এই সময়ে মানবিক ভাবনায় নিজেদের উদ্যোগে ঐচ্ছিক অর্থ দিয়ে দেশের চলমান করোনা মহামারির কঠিন সময়ে রাতের খাবার হাতে কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটি পরিবার অসহায় পথচারী পাগলদের পাশে
কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির সিনিয়র মডারেটস মোহাম্মদ হোসেন, সিনিয়র কার্যকরী সদস্য ইমরান হোসেন নবী, সহকার্যকরী সদস্য সাদ্দাম, হেলাল, শাকিল বড়ুয়া।
ও সম্মানিত সদস্য, মোহাম্মদ রায়হান, মাস্টার হুমায়ুন কবির, মোহাম্মদ রুবেল,সহ অনেকই
৩১ মার্চ মঙ্গলবার ১০ টা থেকে অামাদের জন্মভূমি পর্যটন নগরী কক্সবাজার শহরে বিভিন্নস্থানে রাতের খাবার বিতরণ করেন।
লকডাউনের এই সময়ে আমি বা আপনারা কোন মতে দিন পার করে দিলেও রাস্তার পাশে পরে থাকা ছিন্নমূলের মানুষগুলো হয়ে পড়েছে অসহায়।। তাই তাদের জন্য কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটির ক্ষুদ্র উদ্যোগ প্রজেক্ট "ছিন্নমূলের রাতের খাবার"।।
এই সময় কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির সিনিয়র মডারেটস মোহাম্মদ হোসেন বলেন আমরা কক্সবাজার শহরে, যারা বিত্তবান তারা নিজনিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ালে অন্তত দেশের ক্রান্তিকাল সময়ে হতদরিদ্র মানুষের কিছুটা স্বস্তি অাসবে।
এবং কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির কার্যকরী সদস্য
ইমরান হোসেন নবী জানান অসহায় পথচারী, পাগল, রিকশা চালকরা রাতের খাবার পেয়ে আমাদের বলেন ওনারা অনেক খুবিই অানন্দিত কারণ এমন মানবিক মানুষের হাত বাড়িয়ে দেয়া অাসলেই অামাদের জন্য স্বস্তিদায়ক এবং সুখবর।


0 coment rios: