কাউন্সিল সাহাব উদ্দিন এর মোহাম্মদ হোসাইন ফাউন্ডেশন ত্রাণ বিতরণ
নবী হোসেন,কক্সবাজারঃ
করোনা ভাইরাসের প্রভাবে অচল হয়ে গেছে জীবিকার চাকা।খেটে খাওয়ার মানুষগুলোর কথা চিন্তা করে এমন দুর্দিনে বসে নেই মোহাম্মদ হোসাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার দুই হাজার দরিদ্র পরিবারের কাছে খাদ্য সামগ্রী তুলে দেন।
করোনা মহামমারিতে সৃষ্ট পরিস্থিতিতে বৃহস্পতিবার কক্সবাজার ০৫ নং ওর্য়াডের আলির জাঁহাল,এস.এম.পাড়া,তারাবনিয়ার ছরা, বনরুপা পাড়া, চৌধুরী পাড়া এলাকায় সকল স্থরের পরিবারের মাঝে (চাল,পেঁয়াজ, আলু,তেল,সাবান)খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার সেচ্ছাসেবীদের বলেন নিজে বেঁচে অন্যজনদের বাঁচাতে পরিস্কার পরিচ্ছন্ন থেকে করোনা বাঁচতে হবে। আপনারা সবাই পরিশ্রম করে আমাকে নির্বাচিত করেছে,তেমন এখনও পরিশ্রম করে সকলের পরিবারে খাদ্য সামগ্রী ও সচেতনার কথা পৌঁছে দিতে হবে। এই দুর্দিনে মানুষের পাশে দাড়াঁতে হবে। সরকারী ত্রাণ এখনও পৌঁছেনি আসতে সময় হচ্ছে।এখন আমার বাবা নামে মোহাম্মদ হোসাইন ফাউন্ডেশন কর্তৃক হত দরিদ্র ও পেশাজীবি পরিবারে কাছে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ানো।এবং এই সামগ্রীগুলো শেষ হলে প্রয়োজন কল দেবেন বাসায় পৌঁছে যাবে খাদ্য সামগ্রী।


0 coment rios: