ছাতকে হাজী আব্দুল করিম ফাউন্ডেশন ও জাপা নেতা নিউটনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরন
জামরুল ইসলাম রেজা সুনামগঞ্জ থেকেঃ
সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস প্রার্দুভাবে গৃহবন্দি অসহায় ও নি¤œআয়ের নারী পুরষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে হাজী আব্দুল করিম ফাউন্ডেশন ও জাপা নেতা মাহবুব আহমদ নিউটনের উদ্যোগে ১শত গৃহবন্দি পরিবারের মধ্যে প্যারাসিটামল ট্যাবলেট, সিভিটা, চাল, ডাল, তৈল, পেয়াঁজ, লবনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ মো. আব্দুল মালিক মাষ্টার, উপদেষ্টা ডা. মাসুদ আহমদ লিটন, ধারন বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসরাম সুন্দর, যুবসংহতির নেতা আক্তারুজ্জামান, দিদার আহমদ, মুহিব আহমদ তালুকদার, জুবের আহমদ, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।


0 coment rios: