Friday, 3 April 2020

ছাতকে একটি কলাগাছে ৫২ টি মোচা দেখতে রাড়িতে উৎসুক জনতার ভিড়


জামরুল ইসলাম রেজা, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে একটি কলাগাছে বের হওয়া ৫২ টি মোচা দেখতে প্রতিদিন ওই রাড়িতে উৎসুক জনতা ভিড় করছে। সাধারনত একটি কলাগাছে একটি মোচা ধরার কথা। কিন্তু ৫২টি মোছা ধরা এ কলাগাছটি এক নজর দেখতে ওই বাড়িতে ভিড় লেগেই আছে। প্রতিদিন দলে-দলে আসা মানুষদের ভিড় ঠেকাতে হিমশিম খাচ্ছে বাড়ির মালিক। এ অসাধারন ঘটনাটি ঘটেছে উপজেলার  দোলারবাজার ইউনিয়নের শরীষপুর গ্রামের বাসিন্দা আমির আলীর বাড়ীতে। স্থানীয় লোকজন বিষয়টি বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কলাগাছের মালিক আমির আলী জানান, তার বাড়ির একটি কলাগাছে ৫২টি মোচা ধরায় লোকজন প্রতিদিনই এ ঘটনা দেখতে মানুষ আসছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: