Monday, 2 March 2020

নোয়াখালীতে ছাত্রলীগ নেতা হত্যার আসামি শিবিরকর্মী ‘বন্দুকযুদ্ধে’ নিহত | Cox Journal24


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি শিবিরকর্মী নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত নজরুল আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে। তিনি স্থানীয় ছাত্রশিবিরের ক্যাডার পিয়াস বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড ছিলেন। গত রোববার রাতে শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ওরফে রাকিব হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ধামা, তিনটি ছোরা, তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ চৌধুরী জানান, ছাত্রলীগের নেতা রাকিব হত্যা মামলার আসামিদের ধরতে থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল আমানউল্লাহপুর গ্রামে যায়। রাত পৌনে ৪টার দিকে পুলিশ ও ডিবির দলটি গ্রামের জনকল্যাণ এলাকায় অভিযানকালে শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষে কিছুক্ষণ গোলাগুলির পর হামলাকারীরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ পায়। স্থানীয় লোকজন তাকে শিবিরের কর্মী ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি ‘কানা নজরুল’ হিসেবে শনাক্ত করেন।
ওসি হারুন-উর-রশীদ চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: