বাইশারীতে রাবার চুরি, অভিযোগ দায়ের | Cox Journal24
ঈদগড় প্রতিনিধি ॥ নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর আলিক্ষ্যং ধুইল্লাঝিরি নামক স্থানের এক রাবার বাগান থেকে প্রায় ৩ লক্ষ টাকার রাবার চুরি হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারী রাতে ওই রাবার চুরি হয়। এ ব্যাপারে বাগানের মালিক জহিরুল আলম নাইক্ষ্যংছড়ি থানায় ঈদগাঁও কালিরছড়া উত্তর পাড়া এলাকার ছুরুত আলমের ছেলে আবু তালেব নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বাগান মালিক জহির জানান, অভিযুক্ত ব্যক্তি এক সময় বাগানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। সেই সুবাদে বাগানের ধুমঘর থেকে সংরক্ষিত বিপুল পরিমাণ রাবার সে চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় স্বাক্ষী প্রমাণ পাওয়ার পর থানায় অভিযোগ করেছি।


0 coment rios: