Wednesday, 4 March 2020

‘কক্সবাজার শহরের সড়ক উন্নয়নে কাজে অনিয়ম হলে কালো তালিকায় উঠবে ঠিকাদারের নাম’


সংবাদ বিজ্ঞপ্তি:
প্রায় ৮৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হওয়া ২৯টি গুরুত্বপূর্ণ সড়ক উপ-সড়কের (আরসিসিকরণ) কাজের গুণগতমান নির্ণয় ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার ড. কোবেনা। বুধবার সকালে কক্সবাজার এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে মিউনিসিপ্যাল গভার্নেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) এর প্রকল্প পরিচালক শেখ মুজাক্কা জাহেরের সভাপতিত্বে এবং উপ-প্রকল্প পরিচালক মনজুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম।
কর্মশালায় অংশগ্রহনকারী কক্সবাজার, চকরিয়া ও টেকনাফ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদেরর উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে টাস্ক টিম লিডার ড. কোবেনা বলেন, নির্ধারিত সময় অর্থাৎ আগামী ৭ মাসের মধ্যে শতভাগ আরসিসিকরণ টেকসই কাজ সম্পন্ন করতে হবে।” এছাড়া প্রকল্পে কোন ধরণের অনিয়ম-দুর্ণীতির প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে অভিযুক্ত ঠিকাদারকে কালো তালিকায় তুলে দেয়া হবে বলে হুঁশিয়ার করে দেন প্রকল্প পরিচালক শেখ মুজাক্কা জাহের। তিনি বলেন, কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে পর্যটন নগরী কক্সবাজারের পুরো চিত্রই বদলে যাবে। এ জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। কর্মশালায় তিন পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ঠিকাদার এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: প্যাকেজ-১ এর অধিনে কক্সবাজার এয়ারপোর্ট গেইট থেকে টুইট্টা পাড়া পর্যন্ত ১৭ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার ৭৩৯.০০ টাকা ব্যয়ে ৩ হাজার ৪৪১ মিটার দৈর্ঘ্য সড়কের আরসিসিকরণ, ড্রেন, ফুটপাত ও স্ট্রীট লাইট স্থাপন কাজ করা হবে। এতে উপ-সড়ক হিসেবে লিংক-১: মেয়র হাউজ রোড, লিংক-২: (বিআইডব্লিউটি) জেটি রোড, লিংক-৩: নতুন বাহারছড়া রোড, লিংক-৪ : মধ্যম নুনিয়ারছড়া জামে মসজিদ রোড, লিংক-৫ : কেজি স্কুল রোডও রয়েছে।
প্যাকেজ-২ এর অধিনে শহীদ সরণী রোড (মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল গেইট থেকে জাম্বুর মোড় পর্যন্ত) ১৬ কোটি ৩৯ হাজার ৪৫৯.০০ টাকা ব্যয়ে ২ হাজার ৩৮০ মিটার দৈর্ঘ্য সড়কের আরসিসিকরণ, ড্রেন, ফুটপাত ও স্ট্রীট লাইট স্থাপন কাজ করা হবে।
এতে উপ-সড়ক হিসেবে লিংক-১: সালাম মিয়া রোড, লিংক-২: বাহারছড়া গোল চত্বর রোড, লিংক-৩: আরআরআরসি রোড, লিংক-৪: সাব রেজিস্টার অফিস রোডও রয়েছে।
প্যাকেজ-৩ এর অধিনে বইল্যা পাড়া থেকে শহীদ সরণী রোড হয়ে গোলদিঘীর পাড় পর্যন্ত ১৯ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৯২৬.০০ টাকা ব্যয়ে ৩ হাজার ৮৫৪ মিটার দৈর্ঘ্য সড়কের আরসিসিকরণ, ড্রেন, ফুটপাত ও স্ট্রীট লাইট স্থাপন কাজ করা হবে।
এতে উপ-সড়ক হিসেবে লিংক-১: কক্স মার্কেট রোড, লিংক-২: শংকর মঠ মিশন রোড, লিংক-৩: সুইপার কলোনী রোড, লিংক-৪: কেন্দ্রীয় জামে মসজিদ রোড হতে খানেকা রোড, লিংক-৫: মোহাজের পাড়া রোড, লিংক-৬: জেলা পরিষদ রোড, লিংক-৭: বিকে পাল রোড।
প্যাকেজ-৪ এর অধিনে জেলেপার্ক মাঠ থেকে বিমান বাহিনীর গেইট এবং বায়তুল রিদুয়ান জামে মসজিদ থেকে শুটকী মহাল পর্যন্ত ১৭ কোটি ৪ লাখ ৫১ হাজার ১২ টাকা ব্যয়ে ৩ হাজার ৩১০ মিটার দৈর্ঘ্য সড়কের আরসিসিকরণ, ড্রেন, ফুটপাত ও স্ট্রীট লাইট স্থাপন কাজ করা হবে। এতে উপ-সড়ক হিসেবে লিংক-১: নাজিরারটেক পুরাতন বাজার রোডও অন্তভুর্ক্ত রয়েছে।
এছাড়া প্যাকেজ-৫ এর অধিনে থানা রোড থেকে খুরুশকুল ব্রীজ লাগোয়া রোড় পর্যন্ত ১৬ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৭০৭.০০ টাকা ব্যয়ে ৩ হাজার ৪৩০ মিটার দৈর্ঘ্য সড়কের আরসিসিকরণ, ড্রেন, ফুটপাত ও স্ট্রীট লাইট স্থাপন কাজ শুরু হচ্ছে।
এই সড়কের ভেতরে উপ-সড়ক হিসেবে লিংক-১: কেন্দ্রীয় মহাশ্মশান রোড, লিংক-২: পৌর সুপার মার্কেট রোড, লিংক-৩: ফুলবাগ সড়ক, লিংক-৪: বার্মিজ স্কুল রোড, লিংক-৫: পুরাতন ম্যালেরিয়া অফিস রোড, লিংক-৬: পেশকার পাড়া রোড, লিংক-৭: টেকপাড়া রোড আরসিসিকরণ, ড্রেন, ফুটপাত ও স্ট্রীট লাইট স্থাপন কাজও সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: