Saturday, 28 March 2020

মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে শ্রমজীবী মানুষদের অর্থ সহায়তা দিলেন মেয়র আ জ ম নাছির


আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

সাধারণ ছুটির এই সময়ে শ্রমজীবী মানুষ কর্মহীন অবস্থায় দিনাতিপাত করছে। জীবিকার সন্ধানে ঝুঁকি নিয়ে কেউ কেউ বের হলেও জনশূন্য নগরীতে তারা আয় উপার্জনের কোন উৎস খু্ঁজে পাচ্ছে না। অথচ এই শ্রমজীবীদের আয়ের টাকাতেই তাদের পরিবার পরিজনের জুটবে আহার।
এই সময়ে নগরীর সড়কপথ, অলিগলিতে কিছু সংখ্যক রিক্সা চলাচল করলেও তেমন যাত্রী দেখা যাচ্ছে না। ভিক্ষুক দেখা যাচ্ছে, কিন্ত তাদেরকে টাকা দেওয়ার মত লোকের দেখা মিলছে না।শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন করোনা সংক্রমণ প্রতিরোধে গৃহীত চসিকের কার্যক্রম তদারকি করার সময় শ্রমজীবী মানুষের এই অবস্থা প্রত্যক্ষ করেন।মেয়র সড়কের বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে শ্রমজীবী রিক্সাচালক, দিনমজুর, ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। নগরের আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি, লালখান বাজার মোড় এলাকায় বিমর্ষ অবস্থায় দাঁড়িয়ে থাকা শ্রমজীবী প্রত্যেকের হাতে নগদ একশ টাকা করে বিতরণ করেন মেয়র।
মেয়র বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। দেশের সব লোক এখন ঘরবন্দি। কিন্ত যারা দিনে এনে দিনে খায়, যাদের কাছে কাড়ি কাড়ি টাকা নেই, তারা তো আর বাজার মজুদ করতে পারেনি। দৈনিক আয় রোজগারই তাদের একমাত্র ভরসা।  খবর নিলে দেখা যাবে, এই মানুষগুলোর দিন কাটছে অনাহারে অর্ধাহারে। এই দুঃসময়ে সমাজের প্রত্যেক বিত্তবান মানুষ, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে তাদের সহায়তায় হাত বাড়িয়ে দিতে হবে। সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহায়তার মধ্য দিয়ে করোনা সংক্রমণের এই ক্রান্তিকাল আমরা কাটিয়ে উঠতে সক্ষম হবো।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: