Saturday, 28 March 2020

আগামীকাল থেকে ৩ দিন ব্যাপী বড় মহেশখালী চেয়ারম্যান কর্তৃক ত্রাণ বিতরণ


মোহাম্মদ নূরুচ্ছফা জাহেদ, মহেশখালী প্রতিনিধি:

৬ নং ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের নিজস্ব তহবিল এনায়েত উল্লাহ বাবুল ফাউন্ডেশন কতৃক ১৫০০(পনেরো শত) পরিবারের মাঝে চাল,ডাল,আলু বিতরণ আগামীকাল হতে শুরু হবে,,
ধারাবাহিকভাবে চাল,ডাল,আলু, বিতরণ চলবে যথাক্রমে,,,,,,,
১,২,৩ নং ওয়ার্ড ৩০/০৩/২০২০ খ্রিঃ(সোমবার)
৪,৫,৬ নং ওয়ার্ড ৩১/০৩/২০২০ খ্রিঃ(মঙ্গলবার)
৭,৮,৯ নং ওয়ার্ড ০১/০৪/২০২০ খ্রিঃ(বুধবার)
বিশ্বব্যাপী মহাদূর্যোগ করোনা ভাইরাসের কারণে কর্মহীন ব্যাক্তি যেমন টেলাগাড়ী, অটোরিক্সা, মিশুক, টমটম,সিএনজি,টলিগাড়ী,জীপ,ট্রাক এর ড্রাইভার ও দিন মজুরদের জন্য এই ক্ষুদ্র পরিসরে আয়োজন করেন মানবতার কান্ডারি বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল মহোদয়।
মহেশখালী উপজেলার অন্যান্য চেয়ারম্যানদের সরকারি তহবিল ছাড়াও নিজস্ব তহবিল থেকে কর্মহীন গরীব মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন অত্র উপজেলার সাধারণ জনগণ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: