ছাতকে পাল্প এন্ড পেপার মিল উচ্চ বিদ্যালয়ে অবিভাবক নির্বাচন সম্পন্ন আতাউর রহমান ॥ আব্দুল মতিন ॥ মো. জসিম উদ্দিন ॥ মো ইয়াহিয়া আবেদিন ॥ সাধারন অবিভাবক সদস্য নিবার্চিত
সুনামগঞ্জ প্রতিনিধি::
ব্যাপক উৎসাহ উদ্ধীপনার মধ্যে দিয়ে সুনামগঞ্জের ছাতকে সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সাধারন অবিভাবক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ১০ মার্চ মঙ্গলবার উপজেলার অন্যতম এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অবিভাবক নির্বাচন ২০২০ সম্পন্ন হয়। সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। এ নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন।
নামের পার্শ্বে সাধারন অবিভাবক মার্কা হিসেবে ব্যবহার করেই ভোট গ্রহন করা হয়। এতে আতাউর রহমান ২৪৬ ভোট পেয়ে ১ম অবিভাবক সদস্য, আব্দুল মতিন ২১৩ ভোট পেয়ে ২য় অবিভাবক সদস্য, মো. জসিম উদ্দিন ২০৮ ভোট পেয়ে ৩য় অবিভাবক সদস্য ও মো ইয়াহিয়া আবেদিন ২০৫ ভোট পেয়ে ৪র্থ অবিভাবক সদস্য নিবার্চিত হয়েছেন।
প্রতিদন্ধি প্রার্থী মো. নেছার আহমদ পেয়েছেন ১৯০ ভোট, ব্রজেন্দ্র কুমার রায় পেয়েছেন ১৬৬ ভোট, রহমত আলী ১৮৭ ও সৈয়দ আহমদ পেয়েছেন ১৮৭ ভোট।
উক্ত নির্বাচনে প্রিজায়ডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন, সিনিয়র ছাতক উপজেলা মৎস কর্মকর্তা প্রশান্ত দে। সকাল থেকেই ভোটারদের ছিল উপচে পড়া ভিড়, নানান পেশার মানুষ ভোটের আমেজে আনন্দ উল্লাস করতে দেখা যায়। নির্বাচনী সহিংসতা এড়াতে ছাতক থানার ওসি তদন্ত মইনুল ইসলামের নেতত্বে পুলিশ সদস্যদের একটি দল দিনব্যাপী দ্বায়িত্ব পালন করতে দেখা যায়। কেন্দ্র পরিদর্শন করেন এএসপি সার্কেল ছাতক দোয়ারা বিল্লাল আহমদ।
প্রার্থী, সমর্থক ভোটার এবং সাধারন মানুষের মাজে নেমে আসে খুশির জোয়ার, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ভাবে ভোট গ্রহন শেষ হয়। সন্ধ্যা ৬ টার দিকে এ ফরাফল ঘোষনা করেন প্রিজায়ডিং অফিসার ও সিনিয়র ছাতক উপজেলা মৎস কর্মকর্তা প্রশান্ত দে।


0 coment rios: