Tuesday, 10 March 2020

করোনা নিয়ে বিএনপি জনগণকে আতঙ্কিত করছে : তথ্যমন্ত্রী


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিসহ কিছু পত্র-পত্রিকা করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছাড়াচ্ছে। করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছাড়ানোর মতো এমনকি স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করার মতো কোনো পরিস্থির সৃষ্টি হয়নি এখনও।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমি সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। সরকার এই ভাইরাস মোকাবিলা করার জন্য বহু আগেই প্রস্তুতিসহ নানাবিদ পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, আমি বিধাতার কাছে প্রার্থনা করব বাংলাদেশে যেন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়। এ ছাড়া বিএনপি করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করছে। জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এটি কোনোভাবেই সমিচীন নয় বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: