পবিত্র কোরআন মজিদে চুল বা চোখের পাপড়ি পাওয়া নিয়ে নতুন বিভ্রান্তিতে কেউ বিচলিত হবেন না
মোঃ আল আমিন চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
বাড়ি থেকে অনেকেই ফোন করে বিষয়টি জানতে চেয়েছিলেন। এটা একটা গুজব এবং ফালতু জিনিস। এটা ধুয়ে খেলে নাকি করোনা ভাইরাস হয়না। এ জাতী আরো কি কি শুনবে আল্লাহই ভালো জানেন।
মূল কথা , আমরা পবিত্র কোরআন মজিদ তেলোয়াত করার সময়, চুল, দাড়ি বা চোখের পাপড়ি পড়া স্বাভাবিক, যা আমি ব্যক্তিগতভাবে অনেক বার দেখেছি , কিন্তু জিনিস গুলো ছোট হওয়াতে সব সময় চোখে পড়ে না, খেয়াল করা হয়না। তা নিয়ে এখন নতুন গুজব সৃষ্টি হয়েছে, যা অনেকে অলৌকিক ব্যপার বলে মনে করছেন এবং অনেকে ঐ সব চুল বা চোখের পাপড়ি পানিতে ভিজিয়ে পান করতে বলছেন যা দুর্বল ঈমানের পরিচয় বহন করে, আসলে এটা কোন অলৌকিক ব্যপার নয়। এ নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই । আপনি ভালো করে চিন্তা করলেই ব্যপারটা বুঝতে পারবেন । আমি ভেবে অবাক হই , আমাদের ঈমান এত ঠুনকো হলে কেমন হবে , তাহলে তো দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া দুষ্কর হয়ে পড়বে। আর এ সব দুর্বল ঈমানের সুযোগ নিয়ে ভন্ড পীর বা আলেমগণ আমাদের দেশে অপকর্মে লিপ্ত আছেন এবং প্রতিনিয়ত সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছেন । আল্লাহ্ আমাদের সকল ফিতনা
থেকে রক্ষা করুন । আমীন


0 coment rios: