চট্টগ্রামে অগ্নিকাণ্ডে নিহত ২
মোঃ আল আমিন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: চট্টগ্রাম নগরের হালিশহরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বড়পোল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন, সোহেল (৩৫) ও জাকির (৩৫)। এ ঘটনায় কবির নামের একজন দগ্ধ হয়ে চিকিৎসাধীন। সোহেলের বাড়ি কুমিল্লার চান্দিনায়। জাকিরের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, রাত ১টা ২৫ মিনিটে তারা ওই আগুন লাগার সংবাদ পায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছয়টি গাড়ি নিয়ে যায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ১০ মিনিটে তারা আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ছয়টি কাঁচা দোকান ও কয়েকটি ভাড়া বাসা পুড়ে যায়। পরে দগ্ধ অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ হয়ে আহত কবির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


0 coment rios: