Thursday, 19 March 2020

ছাতকে করুনা ভাইরাসকে ইস্যু করে নিত্য প্রয়োজনীয় মালামালের দাম বৃদ্ধির অভিযোগ।



জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপ‌জেলার বি‌ভিন্ন হাট বাজা‌রে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা গতকাল ১৮ মার্চ রাত থে‌কে ৩০/৩৫ টাকার পেঁয়াজ ৭০/৮০ ও ১০০ টকায় বি‌ক্রি করা শুরু ক‌রে‌ছে। এছাড়াও স্থানীয় বাজার গু‌লোর এক‌টি সিন্ডিকেট‌ে,  চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় মালামালের দাম বাড়িয়ে নিচ্ছে ব‌লেও উপ‌জেলার বি‌ভিন্ন এলাকা‌ থে‌কে লোকজন বি‌ভিন্ন মাধ্য‌মে স্থানীয় সাংবা‌দিক‌দের এসব বিষ‌য়ে নি‌শ্চিত কর‌ছেন।

উপ‌জেলার বি‌ভিন্ন হাট বাজার থে‌কে এ বিষয়‌টি ‌নি‌শ্চিত ক‌রে স্থানীয় ও প‌রি‌চিত অ‌নে‌কেই ম্যাসেঞ্জা‌রে সাংবা‌দিক‌তের তথ্য দি‌চ্ছেন। ছাতক শহ‌র রা‌তে গত রা‌তে ৭০ থে‌কে ৮০টাকায় পিয়াজ ক্রয় ক‌রে‌ছেন  একা‌ধিক ব্যা‌ক্তি। শহ‌রের এক রিকশা চালক নাম প্রকা‌শের স‌র্তে জনায়, রাত ৯টা থে‌কে ১০টার ম‌ধ্যে একা‌ধিক ব্যা‌ক্তি ১০/১৫ কে‌জি পেয়াজ উ‌ল্লে‌খিত দা‌মে ক্রয় ক‌রেছেন। এসময় তা‌কে প‌রি‌চিত লোকজন বাসায় তা‌দের পিয়াজ সহ মালামাল পৌ‌ছে দেয়ার জন্য ব‌লেন। সে একা‌ধিক ব্যা‌ক্তির ক্রয় করা মালামাল বাসায় পৌ‌ছে দি‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছে। এ‌দি‌কে, উপ‌জেলার গোবিন্দগঞ্জ বাজার ও প‌য়েন্ট এলাকায় একাধিক দোকানে গতকাল ১৮ মার্চ যে পেঁয়াজ ৩০ /৩৫ টাকা কেজি বিক্রয় করা হ‌য়ে‌ছে অাজ এসব পিয়াজ বিক্রি হচ্ছে ৭০/৮০/৯০ ও ১০০ টাকায়। উপ‌জেলার অন্যতম জাউয়াবাজা‌রেও একই প‌রি‌স্থিতি ব‌লে একা‌ধিক লোকজ‌নের জা‌নি‌য়ে‌ছেন। এমন অবস্থায় স্থানীয় এসব বাজার গু‌লোতে জরুরী বি‌ত্তি‌তে উপ‌জেলা প্রশাসন ও আইনসৃঙ্খলা বাহী‌নির হস্থ‌ক্ষেপ কামানা কর‌ছেন স্থানীয় স‌চেতন মহল।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: