মুজিব বর্ষে মহেশখালীতে ৪৭টি পরিবার পেলো দূর্যোগ সহনীয় বাড়ি
মোহাম্মদ নূরুচ্ছফা জাহেদ, মহেশখালীঃ
প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ‘জমি আছে, ঘর নেই’ এর আওতায় মুজিব বর্ষ উপলক্ষ্যে মহেশখালীর দরিদ্র জনগোষ্টির মাঝে দুর্যোগ সহনীয় সেমি-পাকা ৪৭টি ঘর হস্তান্তর করা হয়েছে।
গত ১৭ মার্চ রোজ মঙ্গলবার মহেশখালী উপজেলা পরিষদে হল রুমে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শত জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আশ্রয়ণ প্রকল্পের ‘জমি আছে ঘর নেই নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্প আওতায় দুর্যোগ সহনীয় বাস গৃহ নির্মাণ প্রকল্পের মোট ৪৭টি নবনির্মিত ঘর উপকারভোগীদের হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার গৃহহীনদের জন্য আরো গৃহনির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। এ দেশে কেউ গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে সকল গৃহহীন দরিদ্র মানুষেরা মনের মত করে ঘর পাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা রাশেদুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয় গৃহহীন মানুষের কথা চিন্তা করে সারা দেশের ন্যায় মহেশখালীর ২য় প্রকল্পের আওতায় ৪৭টি গৃহ নির্মাণ করে মুজিব বর্ষে উপকারভোগিদের কাছে চাবি হস্তান্তর করা হয়েছে। এতে দুটি রুম,একটি রান্নাঘর, একটি টয়লেট রয়েছে। প্রতিটি ঘরের ব্যায় করা হয়েছে ২ লাখ ৮০ হাজার টাকা।
পরবর্তীতে আরও প্রকল্প হাতে নিবে বলে আশ্বাস দেন অনুষ্ঠানে আগত বক্তারা।


0 coment rios: