Thursday, 19 March 2020

মাদকসেবীদের আখড়ায় অজ্ঞাত যুবক খুন


আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

চট্রগ্রাম হাটহাজারীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে মহরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।জানা যায়, ভোরে স্থানীয়রা মরদেহটি দেখে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবেদ আলী মরদেহটি থানায় নিয়ে আসেন। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ আলম  বলেন, আনুমানিক ৩৪ বছরের ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবককে কারা-কেন হত্যা করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, যে স্থান থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে সেখানে নিয়মিত মাদক সেবন করে একদল উচ্ছৃঙ্খল যুবক। তাদের ধারণা, ওই মাদকসেবীরাই ওই যুবককে খুন করেছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: