Thursday, 19 March 2020

বেশি দামে সিগারেট বিক্রি করায় ৩ দোকানিকে সতর্ক করল পুলিশ


আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
 
বেশি দামে সিগারেট বিক্রি করায় তিন দোকানিকে সতর্ক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুুপরে নগরের বন্দর থানার ইছহাক ডিপুর সামনে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হয়।

জানা যায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশের উৎপাদিত সিগারেট পাইলট, ডার্বি ও হলিউড নির্ধারিত মূল্য চার টাকায় বিক্রি না করে পাঁচ টাকায় বিক্রি করায় স্থানীয়রা থানায় অভিযোগ জানায়। পরে তাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানকালে আল্লার দান ষ্টোর ও মিজান ষ্টোরসহ আটটি দোকানে বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা পাওয়ায় দোকান মালিকদের সতর্ক করা হয়। এছাড়া ব্যবসায়ীরা ভবিষ্যতে বেশি দামে আর সিগারেট বিক্রি করবে না মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: