Thursday, 5 March 2020

বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের


আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ


চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। দল ও দলীয় শৃঙ্খলার স্বার্থে বিদ্রোহী প্রার্থীদের এ নির্দেশ দেয় দলটি। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে রুদ্ধদ্বার এক বৈঠক শেষে চসিক নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ নেতারা বলেন, যারা আওয়ামী লীগ করেন তারা নির্বাচন থেকে সরে দাড়াবেন। না হলে দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এর আগে সকাল ১০টা থেকে দলের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় কমিটি বৈঠক শুরু করে। বৈঠক শেষ হয় বেলা ২টার দিকে। বৈঠকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছাড়াও অংশ নেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাংসদ এম এ লতিফ, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট  ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল। বৈঠকে অংশ নেয়া প্রতিটি ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থীদের দলীয় পরিচয়সহ বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়। এর আগে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছিলেন, এই বৈঠকের মাধ্যমে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের সরানো না গেলে রবিবার (৮মার্চ) বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: