Wednesday, 25 March 2020

ইসলামাবাদ গজলিয়ায় সম্পত্তি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ গজলিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে গজালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন  মোজাফফর আহমেদের সন্তানদের উপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় ধানুমিয়ার ছেলে কথিত হাতকাটা বাহিনীর প্রধান ডাকাত গুরা মিয়া।

অভিযুক্ত গুরা মিয়া মোজাফফর আহমেদের ছোট বোনের সন্তান।

স্থানীয়দের মতে,গত ২৪ শে মার্চ সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিটের সময় উভয় পরিবারের মধ্যে জায়গা-জমি নিয়ে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে তাদের মধ্যে হৈচৈ শুরু হয়ে গেলে এলাকার লোকজন জড়ো হয়ে মিটমাট করে দেয়। পরবর্তীতে এশারের আযান হলে মুয়াজ্জিন মোজ্জাফর এ ছেলে শাহাদাত,নুরুল ইসলাম ও ধলো মিয়া  নামাজ পড়তে মসজিদে চলে যায়।

নামাজ শেষ করে আসার পথে আগের কথাকাটি জের ধরে ধানু মিয়ার ছেলে গুরা মিয়া(৩৫) ধারালো বটি দিয়ে অতর্কিত হামলা চালায়।
নৃশংস হামলায় গুরুতর আহত হয় ধলোমিয়া (৩০) শাহাদাত (২২) নুরুল ইসলাম (১৪)।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাহাদাত ও নুরুল ইসলামকে  ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার সদর হাসপালে রেফার করেন।

পরে অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে অপারেশন জেনারেল হাসপালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণের আশ্বস্ত করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: