Wednesday, 4 March 2020

চকরিয়ায় কবরস্থান থেকে ৩৭ টি লাশ উত্তোলন!


চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ায় একটি কবরস্থান থেকে ৩৭ টি লাশ উত্তোলন করা হয়েছে। লাশগুলো কবরস্থান পার্শ্ববর্তী নিরাপদ স্থানে কবরস্থ করা হয়।
বুধবার সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার বাইতুল মাকারাম জামে মসজিদে এ ঘটনা ঘটে। দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের সীমানায় মসজিদ ও কবরস্থান পড়ায় লাশগুলো স্থানান্তর করা হয়েছে বলে জানা যায়। কবর থেকে লাশ উত্তোলন করেন নিহতদের স্বজন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা।
উত্তোলনকারীরা জানিয়েছে, স্থানান্তর করা লাশের মধ্যে কয়েকটি ছিল তিন-চার মাস আগে মারা যাওয়া ব্যক্তি এবং বাকিগুলো ছিল তারও আগের।
স্থানীয় বাসিন্দা মোঃ নাছির উদ্দিন জানান, বিগত দশ বছর আগে তার স্ত্রী মারা যান। কবরস্থান রেললাইনে পড়ায় তিনি চিহ্নিত কবর থেকে মরদেহের কঙ্কাল উত্তোলন করে তারই পার্শ্বস্থ নিরাপদ স্থানে পূনরায় কবর দেওয়ার ব্যবস্থা করেন।
পূর্ব ডুমখালী বাইতুল মাকারাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু ছালেক বলেন, বিগত পঞ্চাশ বছর পূর্ববর্তী সময়ের কবরস্থান এটি। এ মসজিদ ও কবরস্থান আওতায় আশপাশের দু-তিন হাজার লোকজন বসবাস করছে। রেললাইন প্রকল্পের কাজ শুরু হলে কর্তৃপক্ষ মসজিদ পরিচালনা কমিটিকে স্থানান্তর বিষয়ে নোটিশের মাধ্যমে অবগত করে। ক্ষতিপূরণ হিসেবে নতুন মসজিদ নির্মাণের লক্ষ্যে অর্থ প্রদান করেছে। তবে নতুন কবরস্থান ও কবর স্থানান্তর বিষয়ে আশ্বাস দিলেও এখনো কোনপ্রকার অর্থ পাওয়া যায়নি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: