বৃহত্তর সিপাহীর পাড়ার জনগণ একটি কালভার্টের অভাবে চতুর্দিকে যোগাযোগ বিচ্ছিন্ন
মোঃ নুরুচ্ছফা জাহেদ, মহেশখালী প্রতিনিধি।
মহেশখালী উপজেলাস্থ ছোট মহেশখালী ইউনিয়নের অন্তর্গত একটি বৃহত্তর সিপাহীর পাড়া নামক গ্রামটি জনবহুল গণবসতি এলাকা। এই এলাকায় প্রায় বিশ হাজারেরও অধিক মানুষ বসবাস করে। এই জনপদের মানুষের প্রধান ব্যাবসা হলো পান চাষ, পাহাড়ি বিভিন্ন প্রকার ফসলাধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং গবাদি পশু পালনসহ বিবিধ এদের প্রধান কাজ। এই গ্রামটি তিনটি ওয়ার্ড দ্বারা বেষ্টিত। কালভার্টটি পুনঃনির্মাণের জন্য ২০১৬ সালের দিকে ভাঙ্গা হলেও বিগত তিন বছর ধরে অত্র এলাকার কেটে খাওয়া জনগণ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং মসজিদের মুসল্লিগণ এমনকি কালভার্ট সংলগ্ন হোপ মেডিকেল সেন্টারের সেবা কর্মী এবং সেবার জন্য আগত মুমূর্ষু রোগীদের বিগত তিন বর্ষ ধরে তাদের আর্তনাদ কষ্টের ও ধৈর্যের সীমা অতিক্রম করেছে।আগত বর্ষার মৌসুমে এই বিশাল জনগোষ্ঠী (দক্ষিণ দিকে সম্পূর্ণ পৌরসভার সীমানা এবং পশ্চিমে বড় মহেশখালী ইউনিয়ন, উত্তর-পূর্বে ছোট মহেশখালী ইউনিয়ন) কিভাবে কালাতিপাত বা জীবনযাপন করবে চিন্তার রেখা দেখা দিলো তাদের বালে। মোট কথা তাদের দূর্দশা ও চিন্তারসীমা নাই।
কারণ বিগত বর্ষা সমূহে এবং বিভিন্ন সময়ে অত্র কালভার্টটি পরিদর্শনের জন্য সাবেক ইউএনও বর্তমান ইউএনও এমনকি উপজেলা চেয়ারম্যান, সরকার দলীয় তথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ দলের উর্ধতন নেতাকর্মী পর্যবেক্ষণ করার পর মাননীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক কক্সবাজার-২(মাহেশখালী-কুতুবদিয়া)সহ কালভার্টটি সম্পন্ন করার হাজারো প্রতিশ্রুতিবদ্ধ হলেও হয়তো বিশেষ কোন সংগত কারনে মনে হয় এখনো কাজ আরম্ভ হওয়ার সেই রকম কোন সূচনা দৃষ্টি গোচর হচ্ছে না। ভবিষ্যতে হবে কিনা এই নিয়ে এই বিশাল জনপদের সহজ সরল ধর্মপ্রিয় মানুষ এবং স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার জনগণ উদ্বিগ্ন। জনগণ এই বক্তব্য তুলে ধরেন।
এদিকে এই গুরুত্বপূর্ণ কালভার্টটি না হলে তিনটি এলাকার যোগাযোগ সবসময় বিচ্ছিন্ন থাকবে এই জন্য এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা দ্রুত কাজ সম্পন্ন করার জোর দাবি জানান।
সরেজমিনে উপস্থিত হয়ে আমি বিভিন্ন পেশার মানুষের সাথে সাক্ষাৎ করি এবং কৌশল বিনিময় করি। অত্র এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠান সিপাহীর পাড়া মদিনাতুল উলুম সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপারিন্টেন্ডেন্ট জনাব মৌলানা হাফেজ খাইরুল আমিন বৃহত্তর সিপাহীর পাড়ার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয় এবং সংশ্লিষ্টদের বরাবর আগত বর্ষার পূর্বে কালভার্টেটির পূণঃনির্মাণের কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য বিনীতভাবে জোর দাবি জানান।


0 coment rios: