Wednesday, 19 February 2020

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে



আনোয়ার হোসাইন(রিপন) নিজস্ব প্রতিবেদক।
১৯ ফেব্রুয়ারী বেলা ৩ টায়, কাঞ্জর পাড়া বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ২০ফেব্রুয়ারী ৫নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন বাস্তাবায়ন ও সফল করার উদ্দেশ্যে, ইউনিয়ন যুবলীগের সম্মেন বাস্তবায়ন কমিটির আহবায়ক নুরুল মোস্তফা মানিক এর সভাপতিত্বে, সম্মেলন বাস্তাবায়ন কমিটির সদস্য আবদুল্লাহ আল জাহেদ #লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক  ছৈয়দ হোসাইন, সদস্য আবদুল মালেক। বক্তব্য রাখেন, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সম্মেন বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, জামাল উদ্দিন, সদস্য মো ইসমাইল উক্ত সভায় পবিত্র কোরান তেলাওাত করেন ওয়ার্ড যুবলীগ নেতা হাফেজ আহম্মেদ।   সভায় বক্তারা বলেন, যুবলীগ হল আওয়ামী লীগের অন্যতম প্রাণশক্তি। যুবলীগ থেকেই আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব তৈরি হয়। দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের প্রতি আস্থা, দলের প্রতি প্রগাঢ় ভালবাসা দেখাতে হবে যুবলীগের নেতাকর্মীদের। যুবলীগের সর্বস্থরের কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: